যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজনের বাসায় চুরি হয়েছে। সোমবার রাতে শহরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। জানালা ভেঙে চোরেরা প্রায় লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক্স সামগ্রী ও তৈজসপত্র নিয়ে গেছে।
এ ব্যাপারে মঙ্গলবার সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মেহেরুল সুজন জানান, সোমবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাতের কোনও এক সময় চোরেরা বাইরের ঘরের একটি জানালা খুলে ফেলে। ঘরে ভেতরে ঢুকে একটি টেলিভিশন, একটি মাইক্রো ওয়েভ ওভেন, দু’টি রাইস কুকার, একটি ইলেকট্রিক চুলাসহ বেশ কিছু তৈজসপত্র নিয়ে যায়। মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর চুরির বিষয়টি টের পান তারা।
/এমএসএম/








