বরিশালে রাস্তা সংস্কারে ৪১৬ কোটি টাকা চায় বসিক

বরিশাল প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৬, ১৪:৪২আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৫:৪৮

বরিশালে ক্ষতিগ্রস্থ রাস্তা প্রবল বর্ষণে বরিশাল নগরীর ২৮৭ কিলোমিটার রাস্তা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় তা সংস্কারে ৪১৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে বরিশাল সিটি করপোরেশন (বসিক)। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছ, সিটি করপোরেশনের তহবিল থেকে এতো টাকা ব্যয় করা সম্ভব নয়। এছাড়া এ ব্যয়ের পরিমান আরও বাড়তে পারে।

মঙ্গলবার বরিশাল সিটি করপোরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেয়র আহসান হাবিব কামাল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল, প্যানেল মেয়র আলতাফ মাহামুদ সিকদার, তসলিমা কালাম পলি প্রমুখ।

আহসান হাবিব জানান, ‘১৯৬৭ সালের ১০ নভেম্বর ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর গত ২১ আগস্ট রাত ৩টা থেকে পরেরদিন বিকেল ৫টা পর্যন্ত ১৪ ঘণ্টায় বরিশালে ২৭২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা গত ৪৯ বছরের মধ্যে সর্বোচ্চ।’

সিটি করপোরেশনের মেয়র আরও বলেন, ‘বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত ২০ ও ২১ আগস্ট প্রবল বৃষ্টিতে নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, বগুড়া রোড, নবগ্রাম রোড, মল্লিক রোড, কেডিসি রোড, নিউ সার্কুলার রোড, কালুশাহ সড়ক, স্ব-রোড, ভাটিখানা সড়ক, শায়েস্তাবাদ সড়ক, ধানগবেষণা রোড, নিউ হাউজ রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, অক্সফোর্ড মিশন রোড, গোরস্থান রোডসহ বরিশাল মহানগরীর অধিকাংশ রাস্তা ২/৩ ফুট পানিতে ডুবে যায়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং নগরীর নীচু এলাকার হাজার হাজার ঘরবাড়িতে পানি ঢুকে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পাশাপাশি রাস্তা ঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।’

মেয়র আরও বলেন, ‘খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় নগরজুড়ে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সে কারণে রাস্তার ব্যপক ক্ষতি হয়েছে। দীর্ঘ দিন পুনঃখননের অভাবে এবং অবৈধ দখলের ফলে মহানগরীর বিদ্যমান ৪৬টি খাল ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে। ইতিমধ্যে বরিশাল জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ জেল খাল অবৈধ দখল মুক্ত করা হয়েছে।’

আহসান হাবিব কামাল জানান, ‘পর্যায়ক্রমে অন্যান্য খালগুলোও অবৈধ দখলমুক্ত করা হবে। গুরুত্বপূর্ণ খালগুলোর পাড় সংরক্ষণ ও পুনঃখননের জন্য ডিপিপি মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সব খালই পুনঃখনন করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম