নওগাঁর পোরশা উপজেলায় একটি আমেরিকান পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাটের একটি টহল দল। আটককৃতের নাম হানিফ (৩৫)। সে জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিও মেজর আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ফোর্সসহ পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজার এলাকা থেকে ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/এমপি/








