ডিমলায় নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৬, ১৭:৩৮আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৭:৪০

লাশ উদ্ধার গরুর ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়া কৃষক মনির উদ্দিনের (৫০)মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর তিস্তা বাজার সংলগ্ন বামতীর বেড়িবাঁধ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মনির উদ্দিন উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, বুধবার সকাল ১০টায় কৃষক মনির গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তার খোঁজ করা হয়। রাত ৯টায় এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম