দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার মণ্ডলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি দাকোপ উপজেলা শাখার ব্যানারে কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
নগরীর পিকচার প্যালেস মোড়ে সকাল পৌনে ১১টায় মানববন্ধন শুরু হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মণ্ডল।
সমাবেশে বক্তৃতা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, মিজানুর রহমান বাবু, অ্যাডভোকেট বাবুল হাওলাদার, শেখ আব্দুল হাকিম, অ্যাডভোকেট অশোক কুমার সাহা, শেখ সোহরাব হোসেন, শেখ যুবরাজ, শিবেন্দ্র প্রসাদ রায়, অসিত বরন সাহা, দাকোপ থানা শিক্ষক সমিতির সহসভাপতি আশিষ কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক গোবিন্দ লাল রায়, প্রধান শিক্ষক গৌরপদ মণ্ডল, প্রকাশ চন্দ্র রায়, তন্ময় রায়, সেলিম হোসেন, তপন রায়, প্রশান্ত মণ্ডল, সঞ্জয় মোড়ল, প্রশান্ত হালদার, পুলিশ কৃষ্ণ গাইন, তপন মণ্ডল, সুভাষ চন্দ্র বিশ্বাস, অদিত্য নারায়ণ, পিযুশ কান্তি মণ্ডল, রাম প্রসাদ থান্দার, অমিয় মণ্ডল, সুকুমার মণ্ডল, সুকল্যাণ মণ্ডল, চিত্তরঞ্জন রায়, স্বপন কুমার রায় প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৫ জুন সকালে কৈলাশগঞ্জ ইউনিয়নের বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার মণ্ডল স্থানীয় বাজারে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে এবং নগদ অর্থ কেড়ে নেয়। দাকোপ থানা এ সংক্রান্ত মামলা গ্রহণ না করায় ৩দিন পর খুলনার আদালতে মামলা দায়ের করা হয়। একজন প্রধান শিক্ষককে মারপিটের মতো ধিকৃত ও লজ্জাজনক ঘটনার আসামী জামিন নিয়ে প্রকাশ্যে অবস্থান করছে এবং বাদীকে হুমকি ভয়ভীতি দেখাচ্ছে। সমাবেশ আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
/এমএসএম/








