সাপের কামড় ও পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৬, ১৯:১৩আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৯:২০

ঝিনাইদহ ঝিনাইদহে সাপের কামড়ে ও পানিতে ডুবে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। জেলার শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলার পৃথক স্থানে শিশু তিনটি মারা যায়। সাপের কামড়ে মারা যাওয়া শিশুর নাম সায়েম। বাড়ি কালীগঞ্জের শিমলা-রোকনপুর ইউনিয়নে। বাবা  মনিরুল ইসলাম। পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের সেলিমুল ইসলামের ছেলে আমিমুল ইসলাম ও কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের মাসুদ রানার ছেলে সাজ্জাদ হোসেন।
বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার মাদলা আশ্রয় কেন্দ্রের একটি পকুর থেকে আমিমুল ইসলামের (৬) মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাকিমপুর ইউনিয়ন পরিষদ সদস্য শরিফুল ইসলাম জানান, সম্প্রতি মাদলা আশ্রয় কেন্দ্রে মামা হবিবর রহমানের বাড়িতে বেড়াতে আসে আমিমুল ইসলাম। সকালে বাড়ি থেকে বের হয় সে। অনেক খোঁজাখুঁজির পর আশ্রয় কেন্দ্রের একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়।
অপদিকে, কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামে ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, কালীগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত অবস্থায় সায়েম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতিবিলা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। তার বাবা মালেশিয়া প্রবাসী মনিরুল ইসলাম।
জানা যায়, রাতে শিশুটি তার মায়ের সাথে ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় একটি সাপ শিশুটিকে কামড় দেয়। এতে সে ছটফট করতে থাকে। পরে পরিবারের সদস্যরা সাপটিকে মশারির মধ্যে  দেখতে পেয়ে সেটিকে পিটিয়ে মারে। এর কিছুক্ষণ পর শিশুটিও মারা যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সাপে কেটে ও পানিতে ডুবে দুই শিশুর অপমৃত্যু হয়েছে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম