গাজীপুরে বিকাশ প্রতারকচক্রের দুই সদস্য আটক

গাজীপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৬, ১৬:০৭আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৬:১১

র‌্যাবের হাতে আটক দুই প্রতারক

সড়ক দুর্ঘটনায় আহত কিংবা মৃত্যুর সংবাদ দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারীসহ দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

তারা হলো লালমনিরহাটের কালীগঞ্জ থানার মহিষামুড়ী এলাকার মৃত জাগর আলীর ছেলে রাশেদ (৩০) এবং লক্ষ্মীপুরের রামগতি থানার রঘুনাথপুর গ্রামের মৃত নাজির আহম্মেদের মেয়ে পারভীন আক্তার সুমি (২৫)। তারা জয়দেবপুর চৌরাস্তা সংলগ্ন তেলিপাড়া ও দিঘীরচালায় ভাড়া বাসায় থাকতো।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, প্রতারণার মাধ্যমে আদায় করা ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, প্রতারক চক্রের সদস্যরা আগেভাগে বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের খোঁজ খবর নিয়ে থাকে। পরে যে পরিবারের সদস্যরা পরিবার ছেড়ে ঢাকা বা ঢাকার আশপাশের এলাকায় থাকেন, তাদের ফোন নম্বর যোগাড় করে। এরপর প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে কিছুক্ষণের জন্য মোবাইল ফোন বন্ধ রাখতে বলে। পরে বাড়িতে তাদের পরিবারের সাথে প্রতারকচক্রের সদস্যরা ফোনে যোগাযোগ করে। তারা পরিবারের সদস্যদের জানায়, তাদের লোক অমুক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি রয়েছে। চিকিৎসার জন্য বিকাশে দ্রুত টাকা পাঠাতে বলে। এর প্রমাণের জন্য ভুয়া এসআইয়ের মুঠোফোন নন্বর দেয়। ওই নম্বরে প্রতারকচক্রের সদস্য একজন কথা বলে। পরিবারের সদস্যরা বিকাশে টাকা পাঠানোর পর প্রতারকচক্র  ভুয়া এসআইয়ের ফোন নম্বর বন্ধ করে দেয়।

এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১ এর  পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় জয়দেবপুর চৌরাস্তা এলাকার লিজা টেলিকমের সামনে থেকে বিকাশে ক্যাশ আউট করে টাকা উত্তোলনের সময় হাতে-নাতে পাঁচটি মোবাইল ফোনসেট ও নগদ ৪৮ হাজার ৪৫ টাকাসহ ওই দুজনকে গ্যেফতার করে র‌্যাব। এ সময় তাদের অপর সদস্য টাঙ্গাইল জেলা ভুয়াপুর থানার চরপাতলাকান্দি গ্রামের নাজির হোসেনের ছেলে  রাজু আহমেদ (৩৫) পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে মানুষকে এডিসি জেনারেলের, স্বাস্থ্যমন্ত্রীর ও  মন্ত্রীর পিএস, আবার কখনও সরকারি সচিব পরিচয় দিয়ে প্রতারিত করে আসছিল।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার ডাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান মো. লাভলু মিয়া ওরফে লাবু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন। আটককৃতদের শুক্রবার টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এপিএইচ/

আরও পড়ুন:
জঙ্গি হামলায় যারা ধরা পড়ছে, তারা জামায়াতের কথা বলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম