নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে শেরপুরে জামায়াত ইসলামীর দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের মৃত হাবেদ আলীর ছেলে মো. মজিবর রহমান (৫৫) ও মৃত হামির উদ্দিনের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মজিবর ও রিয়াজুল জামায়াত ইসলামীর সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ঝিনাইগাতী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,‘গ্রেফতার দুই জামায়াত কর্মীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’
/এসএনএইচ/








