কেন্দুয়ায় ধরাছোয়াঁর বাইরে আফাজ হত্যা মামলার আসামিরা

নেত্রকোনা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ০২:১৭আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ০৭:২৪

নেত্রকোনা নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় নিহত আফাজ উদ্দিন হত্যা মামলার আসামিরা এখনও ধরাছোয়াঁর বাইরে। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না বলে  নিহতের পরিবারের অভিযোগ।

মামলা সূত্রে জানা গেছে, আসামি আরশ মিয়ার বাবা কুদরত আলী দীর্ঘদিন আগে নিহত আফাজ উদ্দিনের কাছে একটি জমি বিক্রি করেন। কিন্তু কুদ্রত আলীর মৃত্যু পর তার ছেলে ও সহযোগীরা আফাজ উদ্দিনের সম্পত্তি বেদখল দিতে পায়তারা করে। পরে আরশ মিয়া ও তার লোকজন পরিকল্পিত ভাবে আফাজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হামলায় আফাজ উদ্দিন,তার স্ত্রী মনোয়ারা খাতুন ও ছেলের বউ অজিদা বেগম আহত হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আফাজ উদ্দিনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

পরে নিহতের পরিবার সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করতে চাইলে পুলিশ এ ব্যাপারে একটি (ইউডি) মামলা গ্রহণ করে। কিন্তু নিহতের পরিবার প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট হতে পারেনি। গত ২২ জুন নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে আরশ মিয়াসহ তার ১১ জন সহযোগীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়। পরে পুলিশ মামলাটি আমলে নেয়। কিন্তু নিহতের পরিবারের অভিযোগ পুলিশ মামলাটি আমলে নেওয়ার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

এ ব্যপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটি আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে, অভিযোগের সত্যতা জানার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম