সিলেট সীমান্তে ৭ শিবির নেতাকর্মী গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ১৬:৪৭আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৬:৫৩

 গ্রেফতার সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ৭ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা  হয়েছে। পুলিশের দাবি, গোপন বৈঠককালে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হচ্ছে- বারঠাকুরী গ্রামের আব্দুল লতিফের ছেলে সিলেট জেলা দক্ষিণ ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, আমলশীদ গ্রামের আব্দুল মুমিতের ছেলে হাফিজ আবিদুর রহমান, আব্দুল জলিলের ছেলে সালাউদ্দিন, খুরশিদ আলমের ছেলে নজরুল ইসলাম, মুজিবুর রহমানের ছেলে মাহমুদুল আম্বিয়া হোসেইন ও সোনাসার গ্রামের মৃত আতাব আহমদের ছেলে রেজাউল করিম সাজু।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে জকিগঞ্জের সীমান্তবর্তী আমলশীদে গোপন বৈঠক করছিল তারা। খবর পেয়ে জকিগঞ্জ থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,  তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম