পাট বিক্রি করে জিলাপি

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ০২:০৭আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১০:৫৯

পাট বিক্রি করে জিলাপি পাট বিক্রি করে গরম গরম জিলাপি কিনে আনার আবদার কমবেশি সব বাড়িতেই থাকে। সেই আদিকাল থেকেই পাট বিক্রি করে গরম গরম জিলাপি কিনে বাড়ির সবাই একসঙ্গে মজা করে খাওয়ার প্রচলন গ্রাম বাংলার কৃষকের ঘরে ঘরে। এখন বাজারে পাটের দাম ভালো; তাই কৃষক খুশি। পাট বিক্রি করে মনের আনন্দে জিলাপি কেনার ধুম পড়েছে এখন রৌমারী রাজীবপুরের হাটবাজারে। বিক্রেতারা  জিলাপি তৈরি করতে না করতেই বিক্রি শেষ। জিলাপি কেনাবেচার এ ভিড়ের দৃশ্য দেখা যায় এখন দোকানে দোকানে।

রাজীবপুর বাজারের জিলাপি বিক্রেতা আয়নাল হক (৭০)। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে জিলাপি বিক্রি করেন। বয়সের ভারে এখন আর জিলাপি ভাজার কাজ করতে পারেন না। দোকান চালান তার ছেলে রফিকুল হক। শনিবার হাটের দিন কথা হয় তার দোকানে। তিনি বলেন, সেই ভোর ৫টার সময় দোকান খুলেছি। ৮০ কেজি ময়দা, সমপরিমাণ চিনি ও গুড় গুলিয়ে বসেছি। মানুষ পাট বিক্রি করছেন আর আধা কেজি-এক কেজি করে জিলাপি কিনছেন। আগে যেখানে ২০ কেজি ময়দার জিলাপি করতাম এখন সেখানে ৮০ কেজি থেকে ১০০ কেজি ময়দার জিলাপি বিক্রি করছি।

উপজেলার শিবেরডাঙ্গী গ্রামের কৃষক ফুল মিয়া। তিনি বলেন, প্রতি মণ ১৪শ টাকা দরে আড়াই মণ পাট বিক্রি করেছেন। তাই বাড়ির ছোটদের জন্য এক কেজি গরম জিলাপি নিয়েছেন। তার মতো প্রায় বেশিরভাগ কৃষকই পাট বিক্রি করছেন আর জিলাপি’র প্যাকেট নিয়ে বাড়ি ফিরছেন।

পাট কৃষকের অর্থকরী ফসল। কৃষকের ঘরে এমন সময় পাট আসে যখন ঘরে খুব একটা অভাব থাকে না। তাই পাটের দাম ভাল থাকলে কৃষকের মনে আনন্দই থাকে অন্যরকম। পাট বিক্রি করে নগদ নগদ টাকা পেয়ে কৃষক বাজার থেকে কেনেন নারিকেল, আখ ও ইলিশ মাছ।

মাঝে কিছুদিন পাটের দাম না পাওয়ায় কৃষকের এ আনন্দ অনেকদিনই ছিল বন্ধ। কিন্তু সময় বদলে গেছে। বাজারে পাটের চাহিদা বেশি, দামও ভালো। তাই কৃষকের ঘরে ঘরে ফিরে এসেছে গ্রাম বাংলার সেই ঐতিহ্য। পাট বিক্রি করে জিলাপি, নারিকেল, আখ ও ইলিশ মাছ কিনে বাড়ি ফেরা।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম