চাঁদপুরে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৯

চাঁদপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ০৩:৫৪আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ০৫:৩৮

চাঁদপুর চাঁদপুরে জেলা পুলিশের অভিযানে দেশিয় অস্ত্র উদ্বার, মাদক জব্দ ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জনকে আটক করা হয়েছে। ২৭ আগস্ট শনিবার শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন,  শিবির কর্মী মজিবুর রহমান (২০), ইব্রাহীম খলিল (২৪) ও আবু আল জাবেদ হেলাল (২১),বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ গাজী, সুজন, মনির হোসেন, মোহন গাজী, সুমন মিয়া (২৯) ও মনির হোসেন (২৭)।
এদের মধ্যে সুমন মিয়ার কাছ থেকে এক কেজি গাঁজা, আর মনিরের কাছ থেকে  দশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও পুলিশের অভিযান চলার সময়  পুরান বাজারের মমিনবাগ এলাকার পরিত্যক্ত স্থান থেকে ব্যাগভর্তি ১১টি রামদা, ১টি চায়নিজ কুড়াল ও ২টি জিআই পাইপ উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ জানান, পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে অভিযান চালানো হয়। আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এপিএইচ/

আরও পড়ুন:
কলেজ শিক্ষককে চিঠি দিয়ে চাঁদা দাবি, গ্রেফতার ২

নৌযান ধর্মঘটে ৫ দিনে মংলা বন্দরে ক্ষতি ৫ কোটি টাকা

নৌযান ধর্মঘট প্রত্যাহার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম