দক্ষিণের ১৬ জেলায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

খুলনা প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ০৫:৪৮আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০৬:০০

তেলবাহী ট্যাংকলরি খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ডাকা আজকের (সোমবার) ২৪ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে।

 রবিবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে ব্যবসায়ীদের দুটি সংগঠনের নেতাদেরসঙ্গে বিপিসি ও তিন ডিপোর কর্মকর্তাদের বৈঠক শেষে এ কর্মসূচি স্থগিত করা হয়। ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 বৈঠকে উপস্থিত ছিলেন বিপিসির পরিচালক (বিপণন) আলী রেজা, ব্যবস্থাপক (বিপণন) আবু হানিফ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ আল খালিদ, যমুনার ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, পদ্মার কর্মকর্তা নওশের দাস, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন প্রমুখ।
এর আগে গত ৬ আগস্ট  পেট্রোল পাম্পের নিরাপত্তায় পুলিশের বিশেষ নজরদারি বাড়ানোসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগের নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধর্মঘটের ডাক দেন।

এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম