সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সেপটিক ট্যাংক খোঁড়ার সময় মাটিচাপা পড়ে ইউসুফ আলী ওরফে কাবেল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
নিহত ইউসুফ আলী সদর উপজেলার সয়দাবা ইউনিয়নের বাঐতারা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, ইউসুফসহ কয়েকজন শ্রমিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সেপটিক ট্যাংক খোঁড়ারকাজ করছিল। এ সময় ইউসুফ একেবারে গর্তের নিচের দিকে কাজ করতে থাকাবস্থায় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, শ্রমিকের মরদেহটি এখনও মাটির নিচে চাপা রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ধীরে ধীরে উদ্ধার অভিযান চলছে।
/এমএসএম/








