নড়াইলে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নড়াইল প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ১৮:২৬আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৮:৩২

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুরা এলাকায় খোরশেদ আলমের বাড়িতে ডাকাতির  অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোররাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতদল ৮ ভরি স্বর্ণালঙ্কার, ১৫ হাজার টাকা, একটি ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় ডাকাতের মারধরে গৃহকর্ত্রী সেলিনা বেগম আহত হন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও খোরশেদ আলমের পরিবারের সদস্যরা জানান, সোমবার ভোররাতে মুখোশধারী সশস্ত্র ৮-১০ জনের ডাকাতদল পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে। পরিবারের এক সদস্য বাইরে যাওয়ায় ওই সময় ঘরের পেছনের দরজা খোলা ছিল। এ সুযোগে ডাকাতদল ঘরের ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরার চাবি নিয়ে ৮ভরি স্বর্ণালঙ্কার ও  নগদ ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতদের কাছে আগ্নোয়াস্ত্র ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
 লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা হয়েছে।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম