শ্রীপুরে গ্যাসের ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ২০:২৭আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ২০:২৯

ভ্রাম্যমাণ আদালত জেলার শ্রীপুর পৌরসভার গিলাচালা ও কেওয়া পশ্চিম এলাকায় অবৈধ গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে জরিমানা ও ২ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, ১০ কিলোমিটার এলাকার পাইপ উঠিয়ে জব্দ করা হয়েছে।
শ্রীপুর পৌরসভার গিলার চালা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল আউয়ালকে ভ্রাম্যমাণ আদালত ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজা আদালত পরিচালনা করেন।
তিনি জানান, গাজীপুর ও ভালুকা অঞ্চলের তিতাসের গ্যাসের কর্মকর্তারা আগে থেকেই মাইকিং করে অবৈধ সংযোগে সাধারণকে নিরুৎসাহিত করে আসছিলেন। এলাকায় গিয়ে দেখা গেছে, অবৈধ সংযোগধারীদের অনেকে অভিযানের আগে নিজেরাই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। অনেককে আবার বাড়িতে পাওয়া যায়নি। তাদের সংযোগ দেওয়া পাইপ উঠিয়ে আনা হয়েছে। এমন ১০ কিলোমিটার এলাকার পাইপ উঠানো হয়েছে।
আদালত পরিচালনার সময় গাজীপুর জেলা পুলিশ, আনসার ও তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম