মানিকগঞ্জে শিক্ষককে মারধরের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১৭:১৮আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৭:২২

মানিকগঞ্জ মানিকগঞ্জে দৌলতপুর বাচামারা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শেণির ক্লাস চলাকালে খন্ডকালীন শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহকে মারধর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় জহুরা নামের এক ছাত্রীকেও মারধর করে তারা। পরে তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বাচামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ শিক্ষক ও ছাত্রীকে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকতাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’

কয়েকজন শিক্ষক ও বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাচামারা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ বেলা পৌনে এগারোটার দিকে ৬ষ্ঠ শ্রেণির ‘খ’ শাখা সামাজিক বিজ্ঞান শাখার ক্লাস নিচ্ছিলেন। এ সময় বাচামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রফিকুল ইসলামের নেতৃত্বে রবিউল ইসলাম ও মাসুদ রানাসহ বেশ কয়েকজন ওই শিক্ষককে শ্রেণিকক্ষ থেকে বের করে লাঠি দিয়ে মারতে থাকে। এ সময় তারা অষ্টম শ্রেণির এক ছাত্রীকেও মারধর করে।

দৌলতপুর থানার এসআই  হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে এখনও কেউ অভিযোগ দাখিল না করায় আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অভিযোগ পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম