ভাগিনাকে গলা কেটে হত্যা করলো মামা

ফেনী প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১৮:৩৩আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:৩৭

ফেনী ফেনী সদর উপজেলার ফাজিলপুরে আব্দুল মুন্সী ঘাট এলাকায় ভাগিনাকে গলা কেটে হত্যা করেছে মামা। পুলিশ ঘাতক মামাকে গ্রেফতার করেছে। এছাড়া, ছাগলনাইয়াতে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে আব্দুল মুন্সী ঘাট এলাকায় নদীর পাশে নিয়ে ভাগিনা মনছুরুলকে  গলাকেটে হত্যা করে নুরুল আলম। সকালে নদীর পাশে ঝোঁপের  ভেতর থেকে মনছুরুলের লাশ উদ্ধার করে স্থানীয় বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।  পরে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
 দুপুরে ঘাতক মামা নুরুল আলমকে গ্রেফতার করে পুলিশ। নুরুল আলম একই এলাকার আলী আহমদ সওদাগর বাড়ীর মফিজুর রহমানের ছেলে।  বাবা মারা যাওয়ার পর থেকে মনছুরুল তার নানার বাড়িতে বসবাস করে আসছিল।
ফেনী পুলিশ সুপার রেজাউল হক মঙ্গলবার দুপুরে এ নিয়ে এক সংবাদ সন্মেলন করেন।
অপরদিকে, একই দিন সকালে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর এলাকা থেকে এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছাগলনাইয়া থানার এসআই আবদুর রহিম বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক