পৃথক দুর্ঘটনায় কিশোরগঞ্জে ২জন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১৯:০৬আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৯:০৮

কিশোরগঞ্জ কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয়তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন। নিহত নির্মাণ শ্রমিক সাদেকুল (৩৩) সদর উপজেলার যশোদল ইউনিয়নের বুবিরচর গ্রামের মৃত মসলেহ উদ্দিনের ছেলে। আর হাজেরা বেগম (৫৫) একই উপজেলার সাদুল্লাহচর গ্রামের মুখলেছ উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের নির্মাণাধীন একটি ভবনের ছয় তলার ছাদে কাজ করছিলেন সাদেকুল। এক পর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের জামতলা এলাকায় রাস্তার পাশে হাজেরা বেগম ও তার স্বামী মুখলেছ মিয়া বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময়  পেছন থেকে একটি মোটরসাইকেল এসে হাজেরাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দু’টি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক