জঙ্গি আনোয়ারকে মুক্তি না দিলে আদালতে বোমা হামলার হুমকি

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ২২:৩২আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২২:৩৪

হুমকির ঘটনায় দায়ের করা জিডি কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ কার্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।  মঙ্গলবার বিকালে জেলা জজ মো. মাহবুব-উল ইসলামের কাছে লেখা এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় গ্রেফতার আনোয়ার হোসেনের রিমান্ড বাতিল এবং ৭ দিনের মধ্যে অন্য জঙ্গিদের মুক্তি না দিলে জেলা ও দায়রা জজ কার্যালয়ে বোমা হামলা চালানো হবে।
জেলা জজ কার্যালয় সূত্রে জানা যায়, চিঠির খামের উপরে প্রেরকের জায়গায় ‘কালা মিয়া, মনিপুরঘাট, বত্রিশ, কিশোরগঞ্জ লেখা ছিল। এছাড়া ভেতরে লেখা রয়েছে, ‘আনোয়ার হোসেনের রিমান্ড বাতিল ও ৭ দিনের মধ্যে শোলাকিয়ার সব ইসলামী নেতাদের মুক্তি দাও, অন্যথায় তোমার কার্যালয়ে বোমা ফোটানো হবে।’
জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক জানান, ঘটনার পর সন্ধ্যায় জেলা প্রশাসক, জেল সুপার, পিপিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জেলা জজ মাহবুব-উল-ইসলাম।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জেলা জজ আদালতের নাজির মো. সেলিম চৌধুরী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া, জেলা জজ আদালতসহ আশেপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে আদালতের মূল ফটকেও।
/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম