হবিগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৬, ১৭:১৩আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৭:১৮

হবিগঞ্জ হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কল্যাণপুর এলাকায় ট্রাক চাপায় জিয়াউর রহমান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক কল্যাণপুর গ্রামের সাবেক মেম্বার আবুল কালামের ছেলে ।
পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে জিয়াউর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের কল্যাণপুর এলাকায় রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-২৫৮৮) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন  এক ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।এপিএইচ/
আরও পড়ুন:

নিখোঁজ ছেলেকে ছাড়া সিদ্ধান্ত দেবেন না মীর কাসেম

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম