শেরপুরে কালি মন্দিরে মূর্তি ভাঙচুর

শেরপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৬, ১৯:১৫আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৯:১৫

শেরপুরে মূর্তি ভাঙচুর শেরপুরের শ্রীবরদী পৌরসভার শ্মশানঘাট কালি মন্দিরে ৯টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার রাতে কে বা কারা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূর্তিগুলো ভাঙচুর করে।

এ ঘটনায় বুধবার (৩১ আগস্ট) দুপুরে পুলিশ সুপার মেহেদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে। এরা হলেন নাইফুল, আবুল হোসেন ও মো. মোস্তফা। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পুলিশ সুপার মেহেদুল করিম বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, ওই  মন্দিরটি অরক্ষিত ছিল। মন্দিরের জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আমরা প্রাথমিকভাবে মনে করছি, ঘটনাটি জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হতে পারে। তদন্ত চলছে, সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন- 

হোটেলে নাস্তা করতে গিয়েই ধরা খেলো ওবায়দুল

নিখোঁজ ছেলেকে ছাড়া সিদ্ধান্ত দেবেন না মীর কাসেম

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম