ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। আব্দুল্লাহ ঝিনাইদহ সদর উপজেলার ওয়াড়িয়া গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবীর হোসেন জানান, কোটচাঁদপুর উপজেলার লক্ষীপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল চার্জ দিতে যান। সেসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
|/এমএসএম/








