মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে প্রবেশ করেছেন স্ত্রী সন্তানেরা। শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন।
কারাসূত্র জানিয়েছে, স্ত্রী সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য সাঈদীর সঙ্গে কথা বলছেন। বেলা সোয়া ১টায় এই প্রতিবেদন প্রকাশের সময়ও তারা কারাগারের ভেতরে ছিলেন।
/এফএস/








