রাজশাহীতে পায়ুপথে পেঁপে ঢুকিয়ে হত্যা চেষ্টা

রাজশাহী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ০০:৪৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০০:৪৪

জিয়াউল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি ইউনিয়নের গুচ্ছগ্রামে  পায়ুপথে পেঁপে ঢুকিয়ে জিয়াউল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। পরে শুক্রবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় জিয়াউলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। জিয়াউল চারঘাট উপজেলার হলিদাগাছি ইউনিয়নের গুচ্ছগ্রামের জালাল উদ্দিনের ছেলে।

জিয়াউলের স্ত্রী মনজুরা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একই গ্রামের আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এই বিরাধের জেরে বৃহস্পতিবার রাতে জিয়াউলকে গ্রামের একটি পেঁপে বাগানে নিয়ে তিনজন মিলে মারধর করে। এক পর্যায়ে তার পায়ুপথে জোর করে ছোট আকারের একটি পেঁপে ঢুকিয়ে দেয় আমিরুল।  পরে চিৎকার দিলে তারা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন জিয়াউলকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এরপর শুক্রবার দুপুর থেকে জিয়াউল পেটে ব্যাথা অনুভব করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।’

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিয়াউলের পায়ুপথে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। রাতেই তার পায়ুপথে অস্ত্রপচার করা হবে।’

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বাংলা ট্রিবিউনকে জানান, ‘এ বিষয়ে ভিকটিমের পরিবার কোনও অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম