বাজারে আসছে ক্যান্সার প্রতিরোধক ‘হ্যান্ডমেইড গ্রিন টি’!

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৫২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৫২

চা বাগান (প্রতিকী ছবি) সাতকড়া ও ডায়াবেটিক চায়ের পর এবার বাজারে আসছে ক্যান্সার প্রতিরোধক ‘হ্যান্ডমেইড গ্রীন টি’। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি অনুপ্রেরণায় সংস্থাটির চা ব্যবস্থাপনা কোষের মহা-ব্যবস্থাপক মো. শাহজাহান আকন্দ কয়েকমাস ধরে গবেষণার পর এই চা উদ্ভাবন করেন। এর আগে তিনি সাতকড়া ও ডায়াবেটিক চাও উদ্ভাবন করেছিলেন।

জানা গেছে, গ্রিন টি উদ্ভাবনের পর গত ২৭ আগস্ট তা চট্টগ্রামের বাংলাদেশ ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডে পাঠানো হয়েছে। সেখানে এই চায়ের গুনগত মান, স্ট্যান্ডার্ড, সেন্ট, উজ্জলতা, স্থায়ীত্বকাল ও চা আস্বাদন (টেস্টিং) করে দেখা হবে। টি টেস্টিংয়ের রিপোর্ট পাওয়ার পর এই চা বাজারজাত করার জন্য বাংলাদেশ চা বোর্ড উদ্দ্যোগ গ্রহণ করবে।

মো. শাহজাহান আকন্দ বাংলা ট্রিবিউনকে জানান, ‘হ্যান্ডমেইড চা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। এন্টি-অক্সিডেন্ট এই চা হার্ট ও স্কিন ভাল রাখাসহ মানবদেহের অনেক উপকার করে থাকে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম