জেলার নালিতাবাড়ী উপজেলায় বিরলপ্রজাতির লজ্জাবতী বানরের সন্ধান পাওয়া গেছে।
শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের চান্দের নন্নী পোড়াগাঁও গ্রামের নন্নী হাজি নূরুল হক মৈত্রি কলেজের প্রভাষক নুরুজ্জামানের বাড়ির বাঁশঝাড় থেকে এই বিরলপ্রজাতির লজ্জাবতী বানরটিকে আটক করা হয়।
প্রভাষক নুরুজ্জামান জানান, শনিবার সকালে বাড়ির বাঁশঝাড়ে এই বিরলপ্রজাতির লজ্জাবতী বাননের সন্ধান পাওয়া যায়। পরে এলাকাবাসী বানরটিকে আটক করে। খোঁজ নিয়ে জেনেছি এটা বিরল প্রজাতির লজ্জাবতী বানর। এলাকার ছেলেরা উৎপাত করায় বানরটিকে বাঁশঝাড়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু জাফর বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, বানরটি আটক করার পর তা ছেড়ে দেওয়া হয়েছে।
/এমএসএম/








