আগামীকাল রবিবার ভূমি কমিশনের বৈঠকের প্রতিবাদে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পাঁচ বাঙালি সংগঠন।
সংগঠনগুলো হলো পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।
হরতালের সমর্থনে শনিবার সন্ধ্যায় রাঙামাটি শহরে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। শহরের কাঠালতলি এলাকা থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এসময় হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য জনগণের আন্দোলনকে উপেক্ষা করে সরকার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও তার সংশোধনী ২০১৬ বাস্তবায়নের জন্য তড়িগড়ি করে ৪ সেপ্টেম্বর বৈঠক ডেকেছে, যা বাঙালিদের সঙ্গে তামাশার শামিল। হরতাল সফলে সবার সহযোগিতা কামনা করেন তারা।
প্রসঙ্গত: গত ৩১ আগস্ট ভূমি কমিশনের বৈঠকের প্রতিবাদে ৪ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
/এমএসএম/








