২৯০০ কেজি ভেজাল চিংড়ি ধ্বংস

খুলনা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ০৪:৪৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৩৫

খুলনা খুলনার রূপসা ও ডুমুরিয়ায় শনিবার বিকালে পৃথক অভিযানে ২৯০০ কেজি ভেজাল চিংড়ি ধ্বংস করা হয়েছে। এ সময় অপদ্রব্য পুশকৃত চিংড়িসহ আটক ১০ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম জানান, শনিবার বিকালে রূপসা ফেরিঘাট এলাকার শাফায়েত চৌধুরী ও নূর ইসলামের পরিচালনাধীন মেসার্স চৌধুরী ফিস ট্রেডার্স, মো. ইব্রাহিমের মালিকানাধীন মেসার্স আপ্সরি জ্যোতি ফিস ও কালু ফিস- এ অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি এবং জেলি, সিরিঞ্জ, জেলি জালানো গ্যাসের চুলা ও পাতিলসহ পুশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়।
সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরা হচ্ছে মো. ইব্রাহিম খলিল (২৪), শরিফুল ইসলাম (২০), নাসির শেখ (২০), আবুল ফজল (৪০) ও মো. একরামুল হক (৫০)। একই সাথে অপ্সরী জ্যোতি ফিস ও চৌধুরী ফিস ডিপো সিলগালা করা হয়। জব্দকৃত চিংড়ি বাসস্ট্যান্ডে ফেলে গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

সিআইডি খুলনা মেট্রোর ইন্সপেক্টর কাজী মোস্তাক আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা নামক স্থানে অভিযান চালিয়ে অপরাধ তদন্ত সংস্থা-সিআইডি সদস্যরা একটি পিকআপভর্তি পুশকৃত ৪০০ কেজি চিংড়ি জব্দ করে। এ সময় ১০ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে চিংড়িতে পুশ না থাকায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে অর্থদণ্ড দেন। এরমধ্যে মৎস্য ব্যবসায়ী আমিন উদ্দিনকে (৩৮) ৩ হাজার টাকা, শহিদুল ইসলাম ঢালীকে (৩৫) ৮ হাজার টাকা, সাইফুল ইসলামকে (৫০) ১০ হাজার টাকা, মো. আমান উল্লাহকে (২৮) ৫ হাজার টাকা এবং আবু জাফরকে (২৯) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম