কানাডা যাওয়ার কথা বলে 'মেজর' পদ ছেড়েছিল জাহিদ!

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৩

জাহিদুল ইসলাম মিরপুরে নিহত জঙ্গি মুরাদ কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁন্দপুর এলাকার বাসিন্দা পুলিশের সাবেক পরিদর্শক নুরুল ইসলামের ছেলে। তার আসল নাম জাহিদুল ইসলাম। দুই ভাই এক বোনের মধ্যে জাহিদ সবার বড়। এলাকাবাসী জানিয়েছেন, গত রোজার সময় স্থানীয় মসজিদে জাহিদের বাবা বলেছিলেন,জাহিদ মেজরের চাকুরি ছেড়ে কানাডা চলে গেছে। গত শুক্রবার যেদিন পুলিশি অভিযানে জাহিত নিহত হন, সেদিন জাহিদের বাবা-মা চিকিৎসার কথা বলে ঢাকায় চলে এসেছেন।

শনিবার রাতে পুলিশ জাহিদের পরিচয় নিশ্চিত করার পর বাংলা ট্রিবিউনের প্রতিনিধি রবিবার তার এলাকায় যান। তবে তার বিষয়ে কথা বলার সময় নাম প্রকাশ করতে চাননি এলাকাবাসী। কুমিল্লায় জাহিদের বাসা

চাঁন্দপুর এলাকায় জাহিদদের বাসার নাম ড্রিম হাউজ। তারা দুই ভাই এক বোন। জাহিদ সবার বড়। জাহিদের স্ত্রীর নাম জেবুন্নাহার। তাদের দুইটি মেয়ে আছে। জাহিদদের আদি নিবাস সিলেটের ফেঞ্চুগঞ্জে।

এলাকাবাসী জানান, ১৯৮৫ সালের দিকে নুরুল ইসলাম এখানে বাড়ি নির্মাণ করেন।  তিনতলা ভবনের দ্বিতীয় তলায় তিনি ও তার স্ত্রী জামিলা ইসলাম থাকেন। প্রথম ও তৃতীয় তলায় ভাড়া দেওয়া হয়েছে। কিছুদিন আগে জাহিদের বাবা নুরুল ইসলামের হার্টে রিং পরানো হয়েছে। গত শুক্রবার চিকিৎসার কথা জানিয়ে স্ত্রীসহ ঢাকায় গেছেন। এখনও ফিরে আসেননি। এনআইডি ১

জাহিদ জঙ্গি কাজে জড়িত কিনা সেব্যাপারে কিছু জানতেন না বলে দাবি করেছেন এলাকাবাসী। রবিবার সকালে সংবাদ মাধ্যমে খবর দেখে তারা জাহিদ সম্পর্কে জেনেছেন। জাহিদ ৫/৬মাস আগে একবার এলাকায় এসেছিলেন বলেন জানান কয়েকজন। এলাকাবাসী ছবি দেখে জাহিদের পরিচয় নিশ্চিত করেন।

জাহিদদের বাসার ভাড়াটিয়া আবদুল বারেক, জয়নাল আবেদীন, তন্বী আক্তার জানান, তারা জাহিদকে এক দুইবার দেখেছেন। তবে এ বাড়িতে শুধু তার মা-বাবা থাকেন।

ঘটনাস্থলে যাওয়া কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই শাহীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জাহিদের পরিবারের খোঁজে আসি। বাসায় ভাড়াটিয়া ছাড়া কেউ নেই। ছবি দেখে স্থানীয়রা জাহিদ বলে শনাক্ত করেছে।   

এলাকার ইউপি সদস্য মো.ইউনুস মিয়া বলেন, জাহিদকে চিনি না। তার বাবার সঙ্গে আমাদের পরিচয় রয়েছে। জঙ্গি কার্যক্রমে সে জড়িত ছিলো বলে আগে শুনিনি।

আরও পড়ুন- 

আসল পরিচয় মিললো মিরপুরে নিহত জঙ্গি মুরাদের

সেনাবাহিনীতে মুরাদ বলে কোনও মেজর নেই!

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম