সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সব জেলার শিক্ষা প্রতিষ্ঠানে এ সমাবেশের আয়োজন করা হয়।সারাদেশ থেকে বাংলাট্রিবিউনের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে প্রতিবেদনটি করা হলো।
গোপালগঞ্জ:
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড.খন্দোকার নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সভায় বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর ড.মো.আব্দুর রহিম,ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো.শাহজাহান,রেজিস্ট্রার প্রফেসর ড.নূর উদ্দিন আহম্মেদ,পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম গোলাম হায়দার ও শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাঈমসহ আরও অনেকে।
বাগেরহাট:
বাগেরহাটে আজ সকালে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন বক্তব্য দেন। সভায় অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মীর শওকাত আলী বাদশা,জেলা প্রশাসক মো.জাহাংগীর আলম ,জেলা আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম,সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন,সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলাম,চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ তামজিদ হোসেন,কান্দাপাড়া নূরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামচন্দ্র দাস,ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী ও অ্যাড.শংকর কুমার বক্তব্য রাখেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ৮টা থেকে অনুষ্ঠান শুরু হয়। শহরের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড.আজিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রদীপ কুমার,শিক্ষক দেলোয়ার হোসেন,কৃপা সিন্ধু বিশ্বাস,শামছুল হক,জাহিদুল ইসলাম,শিক্ষার্থী মাহমুদুর রহমান ও খায়রুন নাহার লাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আশরাফুল ইসলাম। সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট:
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জয়পুরহাটের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জয়পুরহাট সরকারী কলেজে আয়োজিত সমবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোফাখখারুল। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম,পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জঙ্গি বিরোধী র্যালি,আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টায় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে এক র্যালি বের হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের হাজার হাজার শিক্ষার্থী জঙ্গি বিরোধী ব্যানার,প্লেকার্ড,ফেস্টুন নিয়ে র্যালিতে যোগদান করে।
লক্ষ্মীপুর:
জঙ্গিবাদকে না বলুন,জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।আজ বেলা ১১টায় লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। অধ্যক্ষ প্রকোশলী মো.আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন বি এম এ জেলা সভাপতি ডা.আশফাকুর রহমান মামুন,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন,বায়েজীদ ভূঁইয়া, লক্ষ্মীপুর গণজাগরণ মঞ্চের মুখপাত্র অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্নাসহ আরও অনেকে।
খাগড়াছড়ি:
খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও নাশকতা বিরোধি সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীগুলোতে বিভিন্ন সরকারি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।আজ সকালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও নাশকতা বিরোধি সভা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়:
পঞ্চগড় জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে পঞ্চগড় এম আর সরকারি কলেজ,পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন,আমলাহার ডিগ্রী কলেজ,পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিপি সরকারি উচ্চবিদ্যালয়,সরকারি কারিগরি স্কুল ও কলেজ,বোদা পাথরাজ মহাবিদ্যালয়,বোদা মহিলা মহাবিদ্যালয়সহ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
/এমডিপি/আপ- এইচকে/








