জামালগঞ্জে ১৪৪ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৩:২৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৩:২৭

আটক জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকা থেকে ১৪৪ বস্তা সরকারি চালসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নাম বাদশা মিয়া। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা একটি ট্রাক থেকে চালের ওই বস্তাগুলোসহ তাকে আটক করেন।  প্রতিটি বস্তা ৫০ কেজি ওজনের। তাতে ‘সরকারি চাল’ লেখা রয়েছে।  
স্থানীয়রা জানান, সাচনা বাজার এলাকার সিএমবি রোড এলাকায় সরকারি চাল ট্রাকে লোড করে অন্যত্র পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা চালসহ চাল বাদশা মিয়াকে আটক করেন। তার বাড়ি উত্তর কামলাবাজ গ্রামে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান, বৈধ কাগজপত্র ছাড়া সরকারি চাল পরিবহনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা জানান, সরকারি চাল অবৈধভাবে সংরক্ষণ ও পরিবহনের দায়ে  চাল ব্যবসায়ী বাদশাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  নেওয়া হবে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম