বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা: আরও একজনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:১২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩০

Nilfamari নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনায় আহতদের মধ্যে তাহেরা বেগম (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।তিনি ওই গ্রামের মহুবার রহমানের স্ত্রী। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে।

রবিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২১ আগস্ট গ্রামের বিপ্লব হোসেনের ঘরের টিনের চালের ওপর পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে নিহত হন গ্রামের জাবেদ আলীর ছেলে সাজেদুর রহমান (৩০)। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান কফিল উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম (২৮)। আর ১০ জনকে আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ আগস্ট সকালে নাইম (১৫), ২৭ আগস্ট মোসাহাব আলী (৬০) মারা যান। রবিবার দুপুরে তাহেরা বেগমও চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।’

বর্তমানে আহতদের মধ্যে চিকিৎসাধীন আছেন বিপ্লব হোসেন (৩০), রেজাউল করিম বাবু (২৬) ও মাজু (২২)।

জানা যায়, দায়িত্ব অবহেলার কারণে পল্লীবিদ্যুৎ টেপার হাট অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ঘটনায় নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক ইনসের আলীকে গত ২২ আগস্ট সাময়িক বরখাস্ত করে উচ্চ পর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তদন্ত শেষে ঢাকা ফিরে ওই কমিটি উপ-মহাব্যবস্থাপক মকছেমুল হাকিম ও প্রকৌশলী জাহাঙ্গীর আলমকেও সাময়িক বরখাস্ত করেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম