নেত্রকোনায় ৮ মাসে অস্বাভাবিক মৃত্যু ৯২টি

নেত্রকোনা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩০

নেত্রকোনা নেত্রকোনায় গত ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) ৯২টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যার বেশির ভাগ মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এছাড়াও গলায় ফাঁস, বিষপানে আত্মহত্যা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং পানিতে ডুবে মৃত্যু হয়েছে অনেকের। ফলে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে।

বিশ্লেষকদের মতে, অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি। কারণ অনেক সময় পল্লী এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলে পুলিশী হয়রানি ও ময়না তদন্ত করার ভয়ে শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়। ফলে অনেক হিসাব সরকারি হিসাবে যুক্ত হয় না।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্র মতে, জেলায় গত জানুয়ারিতে ৯টি, ফেব্রুয়ারিতে ১১টি, মার্চে ৮টি, এপ্রিলে ১০টি, মে’তে ১৫টি, জুনে ১১টি, জুলাইয়ে ১১টি এবং আগস্টে ১৭টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

‘নিরাপদ সড়ক চাই’ নেত্রকোনা জেলা শাখার অন্যতম সংগঠক সাংবাদিক আলপনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে গাড়ী চালানোর নিয়ম কানুন সম্পর্কে চালকদের সচেতনতা বৃদ্ধি, অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ এবং মাদকাসক্ত অবস্থায় কেউ যেন গাড়ী চালাতে না পারন সে ব্যবস্থা করা এবং ট্রাফিক বিভাগকে আরও শক্তিশালী করতে হবে।’

পুলিশ সুপার জয়দেব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনারোধে জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় অদক্ষ চালকদের প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশ বিভাগ সড়ক দুর্ঘটনার পরপরই মামলা নিচ্ছে এবং অভিযুক্ত চালকদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার চেষ্টা করছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম