গাজীপুরে ফুট ওভারব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০২:৫০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০২:৫৩
image

গাজীপুর গাজীপুরের টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে রাখে ওই স্কুলের শিক্ষার্থীরা। রবিবার এক সহপাঠী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার জের ধরেই তারা ফুট ওভারব্রিজের দাবিতে রাস্তায় নেমে আসে। এসময় মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা স্থানীয় সাংসদের কাছে মহাসড়কের ওই স্থানে একটি ফুট ওভারব্রিজের দাবি জানায়।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে গাজীপুর ট্রাফিক ও টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাজীপুর সিটি মেয়রের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ঘটনাস্থলে গিয়ে শিগগিরই ফুট ওভারব্রিজ নির্মাণের ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে আসে।

ওই স্কুলের এক ছাত্রী রবিবার বিকালে বাসচাপায় মারা যায়। এর ফলশ্রুতিতেই ফুট ওভারব্রিজের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। নিহত শিক্ষার্থী তাসনিম আক্তার রাফা ওই স্কুলে ৭ম শ্রেণিতে পড়তো।

গাজীপুর ট্রাফিকের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখাওয়াত হোসেন জানান, রবিবার বিকেলে ওই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা ও তার মা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাফাকে মৃত ঘোষণা করেন।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম