দোতারা আর প্রেমজুড়ির আয়ে চলে দৃষ্টি প্রতিবন্ধী বাপ্পীর সংসার

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২৮
image

বাপ্পী বিশ্বাসের সঙ্গে স্ত্রী সাথী খাতুন ‘গ্রামের নও জোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম/ আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা...।’ এমন সব গান আর দোতারার সুরে মানুষকে সহজেই মুগ্ধতায় তলিয়ে নিয়ে যায় বাপ্পী বিশ্বাস।
জন্ম থেকে বাপ্পী দৃষ্টি প্রতিবন্ধী। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামে। সংসারে আছে দুই ছেলে-মেয়ে। তারা দুজনই প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে।
অভাবের সংসার চালাতে স্বামী-স্ত্রী দুজনই বেছে নিয়েছেন প্রিয় দোতারা আর প্রেমজুড়ি। এসব বাজিয়ে আর গান গেয়ে যা পান, তা দিয়েই চলে চারজনের সংসার।
প্রতিদিন এলাকার বিভিন্ন পথে, চায়ের দোকানে, হাটবাজারে বা কোনো গাছের তলায় দাঁড়িয়ে বাপ্পী বিশ্বাস পথচারীদের গান শোনান। দর্শকদের খুশি করে যে অর্থ পান, তা দিয়েই  চলে সংসার।
বাপ্পীর স্ত্রী সাথী খাতুন বলেন, ‘ভিক্ষা নয়, মানুষকে একটু আনন্দ দিয়ে টাকা উপার্জন করছি। এ দিয়েই আমরা সংসার চালাচ্ছি। এতেই আমাদের আনন্দ।’
দোতারা বাজানো শেখার বিষয়ে বাপ্পী বিশ্বাস বলেন, ‘এটা শুনে শুনেই মনের ভেতর একটা তাল চলে আসত। সেই থেকে বাজানোর চেষ্টা শুরু করি। আস্তে আস্তে সুর তোলা শিখেছি। অনেকে গান পছন্দ করেন। গান শেষে অনেকে দু-পাঁচ টাকা করে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তা দিয়েই কোনও রকমে আমাদের দিন চলে যায়।’

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক