ফরিদপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, আটক-১

ফরিদপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২০

  ফরিদপুর

ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্রি ইউনিয়নে রেশমা বেগম (২৭) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর হাত-পায়ের রগ কেটে দেওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা রেশমা বেগমের গলাকাটা মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সালথা থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত রেশমা গট্রি ইউনিয়নের কানইর গ্রামের জালাল শেখের স্ত্রী। তার পিতার নাম সোবহান মোল্যা। এ ঘটনায় পুলিশ নিহত রেশমা বেগমের ভাসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, দু’বছর আগে রেশমা বেগমের সাথে প্রতিবেশী মাছিম শেখের ছেলে জালাল শেখের বিয়ে হয়। বিয়ের পর জালাল চাকরির সুবাদে ঢাকায় চলে যান।মাঝে মধ্যে তিনি বাড়িতে আসতেন। জালাল শেখের ঢাকায় থাকার সুবাদে ভাসুরের ছেলে সাব্বিরের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন রেশমা। এ নিয়ে জালাল শেখের পরিবারে মনোমালিন্য চলছিল।

নিহতের দাদী ফজরুন নেছা জানান, ‘রেশমার সাথে তার ভাসুরের ছেলে সাব্বিরের বিরোধ ছিল। তবে কী নিয়ে বিরোধ, তা তিনি জানাতে পারেননি।’

সোমবার রাতের যে কোনও সময় রেশমা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে ধানক্ষেতে রেশমার ক্ষত-বিক্ষত লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, ‘ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের গলা এবং হাত-পায়ের রগ কাটা ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাব্বির নামের একজনকে আটক করা হয়েছে।’

এপিএইচ/

আরও পড়ুন:

যেভাবে পাবেন জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড

স্মার্টকার্ডে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু ২ অক্টোবর

জামিন পেলেন শফিক রেহমান

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক