বরিশালে দুই পুলিশ সদস্য সাসপেন্ড

বরিশাল প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৩

বাংলাদেশ পুলিশ মাদক ও ঘুষ কেলেঙ্কারিতে বরিশাল মহানগর পুলিশের দুই সদস্যকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।  তারা হলেন মহানগর গোয়েন্দা (ডিবি) শাখার এএসআই আব্দুস সালাম ও কনস্টেবল মো. সালাম।
ডিবির সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার তাদেরকে সাময়িক বরখাস্ত করার কথা স্বীকার করেছেন।
কিছু দিন আগে শহরের নবগ্রাম রোড এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করার পর উৎকোচের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়ার  অভিযোগ  ওঠে। পরে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে গত মাসের শেষের দিকে মাদক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মহানগর পুলিশের বিশেষ শাখার এসআই মো. খুররমকে ক্লোজ করা হয়।
এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম