নদীতে গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১২

ফরিদপুর শহরের আলীপুর এলাকায় কুমার নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। নিহত ওই শিক্ষার্থীর নাম নাজমুস সাকিব (২২)। সে ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
নিহত শিক্ষার্থী নাজমুস সাকিব নাজমুস সাকিব ফরিদপুরের জনতা ব্যাংক কর্মকর্তা আনিসুল হকের একমাত্র সন্তান।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কোরবানির জন্য কিনে আনা গরুকে গোসল করাতে যায় সাকিব। গোসল শেষে গরুকে তীরে তুলে দিয়ে সাকিব নিজে গোসল করার জন্য নদীতে সাঁতার দেয়। এক পর্যায়ে সে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে সাকিবকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম