ডাকাতির চেষ্টাকালে আটক ৪

নরসিংদী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩৮

নরসিংদী নরসিংদী শহরের একটি বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে জনতার সহায়তায় চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। আটকদের নাম জানায়নি পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় শহরের বাসাইল রেলক্রসিং সংলগ্ন মহল্লার আহাম্মদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও বাড়ির লোকজন জানান, চারজনের একটি ডাকাতদল বাসা ভাড়া নেওয়ার কথা বলে ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিক নূরজাহান বেগমের ফ্লাটে ঢুকে।  ঘটনা টের পেয়ে বাসার লোকজন চিৎকার শুরু করলে অন্যান্য ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসে। এসময় প্রতিবেশীরা কলাপসিবল গেটে তালা লাগিয়ে দিলে ডাকাতরা ফাঁকা গুলি ছুঁড়ে। স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির ঘটনা প্রচার হলে জনতা চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলে।
খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগমের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ বাড়িটিতে প্রবেশ করে। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে পুলিশ চার ডাকাতকে আটক করে। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কিছুসংখ্যক গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের থানায় নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের মুখেই পুলিশ আটক ডাকাতদের তাদের হেফাজতে নিয়ে যায়।
বাড়ির মালিক নূরজাহান বেগম বলেন, বাসা ভাড়া নেওয়ার কথা বলে অস্ত্রধারী ডাকাতরা বাসায় ঢুকে পড়ে। এসময় আমাদের চিৎকার শুনে প্রতিবেশীরা গেট বন্ধ করে দেয়। আতঙ্ক ছড়াতে ডাকাতরা ফাঁকা গুলি করে। পরে জনগণের সহযোগিতায় পুলিশ নিরাপদে আমাদের উদ্ধার করে ডাকাতদের আটক করে নিয়ে যায়।
সদর মডেল থানায় পুলিশ সুপার আমেনা বেগম সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিরা তাদের সঙ্গে থাকা মোবাইল সেট ও সিম ভেঙে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে আরও ৭/৮ জন রয়েছে বলে জানিয়েছে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম