রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস হয় রাস্তায়

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ০১:৩৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ০১:৩৩

বৃষ্টির পানিতে ডুবে গেছে রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতক্ষীরা কপোতাক্ষ তীরের রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের রাস্তায় দুই ধারে বসিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। আর স্কুল মাঠের পানিতে পাটজাগ দিয়েছেন কৃষকরা। পাটখড়ি বাছাইও চলছে। তিনটি ভবনের একটি পরিত্যক্ত। প্রায় একমাস আগের টানা বৃষ্টিতে চার ফুট পানিতে তলিয়ে যায় বিদ্যালয়টি।

বৃষ্টির পানিতে ডুবে গেছে রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন মাস পরেই বার্ষিক পরীক্ষা হওয়ায় প্রচণ্ড গরম ও রোদে বসে, আবার কখনো হঠাৎ এক পশলা বৃষ্টিতে ভিজে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। তবে বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আগামী বছর নতুন ভবন নির্মাণ করা হলে সব সমস্যা সমাধান হবে।

বৃষ্টির পানিতে ডুবে গেছে রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্কুল প্রাঙ্গণ জুড়ে পচা পানি। তার মধ্যে ঘুরছে সাপ। মাঝে মাঝে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং ডাক শোনা যায়।  এর মধ্যেই শিক্ষকরা কয়েক শিফটে রাস্তার ওপর ক্লাস নিচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্ষা মৌসুম এলেই যন্ত্রনা বাড়ে। ছেলেমেয়েদের বসতে দিতে পারিনা। সব বেঞ্চ, টেবিল পানিতে ভাসছে। টিনশেড ভবনটির মধ্যে ৩ ফুট পানি। অন্য ভাবনটি একই কারণে চার বছর ধরে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আর যেটি আছে সেখানেও হাঁটু পানি।’

তিনি আরও বলেন, ‘স্কুলে প্রায় চারশ ছেলেমেয়ে পড়াশুনা করে। কিন্তু এখানে লেখাপড়ার কোনও পরিবেশ নেই।’

বৃষ্টির পানিতে ডুবে গেছে রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্মল কুমার পাল জানান, ‘এ বিদ্যালয়ে বিদ্যুৎ নেই। শিক্ষকরা ছেলেমেয়েদের মালটিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা দিতে পারছেন না। সরকার তাদের ল্যাপটপ দিয়েছেন। তাও বিদ্যুতের অভাবে পড়ে থাকছে। সরকার সম্প্রতি এক লাখ টাকার একটি বরাদ্দও দিয়েছেন। তা দিয়ে বিদ্যালয়ের অন্যান্য প্রয়োজন মেটানো হয়েছে। এতো কম টাকায় তো পানিবন্দী বিদ্যালয়টি ব্যহারযোগ্য করা সম্ভব নয়।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, ‘স্কুল পরিচালনা করতে আমরা সাধ্যমতো সহযোগিতা করছি।’

বৃষ্টির পানিতে ডুবে গেছে রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ‘বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

তালা কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ সম্প্রতি বিদ্যালয়টি সরেজমিনে দেখে গেছেন। তখন তিনি বলেন, মন্ত্রণালয়ে কথা বলে একটি ব্যবস্থা নেওয়া হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম