মির্জাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ০৩:১৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ০৩:১৪

দুর্ঘটনা টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার জামুর্কী এলাকায় নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, ‘রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে ঢাকাগামী আনারস বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ ২ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায় নি।’

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের