মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে কোর্টে চালান

নাটোর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৬

পুলিশের হাতে গ্রেফতার সাহারুল নাটোরের লালপুরে শিশু মোসাদ্দিকা মুক্তি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাহারুল ইসলামকে কোর্টে চালান দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে চালান দেওয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার ভোরে তাকে রাজশাহীর বাঘা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ।
সাহারুল ইসলাম লালপুরের রঘুনাথপুর গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, ২০০৭ সালের ৬ নভেম্বর রঘুনাথপুর গ্রামের মোকরাম আলীর শিশু কন্যা মুক্তিকে প্রতিবেশী সাহারুল ইসলাম নিজের ঘরে ডেকে এনে কানের দুল ছিনিয়ে নেওয়ার পর শ্বাসরোধে হত্যা করে। পরে মৃতদেহটি নিজের ঘরের মেঝেতে পুঁতে রাখে সাহারুল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে ঘরের মেঝেতে পুঁতে রাখা মৃতদেহটি উদ্ধার  করে।
এ ঘটনায় মোকাররম আলী বাদী হয়ে সাহারুল ও তার বাবা-মার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার রায় ঘোষণার আগেই সাহারুলের বাবা মারা যায়। শুনানি শেষে আদালত ২০১৬ সালের ৯ মার্চ সাহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তার মাকে বেকসুর খালাস দেওয়া হয়। ঘটনার পর থেকেই সাহারুল পলাতক ছিল।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম