বেতন-বোনাস চাওয়ায় শ্রমিকদের পেটালো পুলিশ, আহত ১৫

সাভার প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ২০:২১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৬

আশুলিয়া এলাকা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাস চাওয়ায় শ্রমিকদের পিটিয়েছে পুলিশ। লাঠিচার্জ ছাড়াও শ্রমিকদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে আহত হয়েছেন ১৫ শ্রমিক। শনিবার বিকেলে আশুলিয়ার দোসাইদ এলাকার রক নিটওয়্যার কারখানায় এই শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্র জানায়, আশুলিয়ার দোসাইদ এলাকার রক নিটওয়্যার কারখানায় শনিবার শ্রমিকদের গত মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু দুপুরের পরে ওই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বোনাস না দিয়ে বকেয়া বেতন দিতে চাইলে শ্রমিকরা কাজ বন্ধ দিয়ে কর্মবিরতি পালন শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে  বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করলে শিল্প পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ওই কারখানার ১৫ শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তবে শ্রমিকদের ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের আলোচনা চলছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম