গাঁজা সেবন নিয়ে সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৮

ব্রাহ্মণবাড়িয়া গাঁজা সেবনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল এবং বিকেলে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে দুই দফায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আহত ৪০ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত গ্রামবাসী মুক্তার হোসেন ও জামাল মিয়া, আলী আকবর জানান, বিটঘর গ্রামের ছাবুর বাড়ির বাচ্চু মিয়াকে গাঁজা সেবনে বাধা দেয় গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের কুতুব মিয়ার বাড়ির মিয়া শাহ মেম্বার। এ ঘটনায় জের ধরে সকালে ছাবুর বাড়ি ও কুতুব মিয়ার বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে একই ঘটনার জের ধরে দুইপক্ষ বিকেলে ফের সংঘর্ষে জড়ায়। টেটা-বল্লমসহ  দেশীয় অস্ত্র নিয়ে প্রায় তিন ঘণ্টা  ( সন্ধ্যা সাতটা পর্যন্ত) এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের ৪০ জনকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকিদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম জানান, খবর পেয়ে সরাইল থানা পুলিশ বিপুল পরিমাণ শর্ট গান ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘাত এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম