সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৭

সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত সারাদেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দেশের বেশির ভাগ এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যেই মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। জামাত শেষে কোরবানির পশু জবাই করে ধর্মপ্রাণ মুসলমানরা। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:    

নারায়ণগঞ্জ:

বৃষ্টি উপেক্ষা করে দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নারায়ণগঞ্জ কলেজের সহযোগী অধ্যাপক ড. একেএম আজাদ ইব্রাহীম সিরাজী। পরে সকাল সাড়ে ৮টায় ঈদগাহে ঈদের দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. মাহবুবুর রহমান।

গোপালগঞ্জ:

গোপালগঞ্জে হাজারও মুসল্লির অংশগ্রহণে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। নামজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।এছাড়াও গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসা মসজিদ ও মিয়া পাড়া জামে মসজিদসহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট:

বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদুল আজহার জামাত পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয়া ৮টা ঈদের দ্বিতীয় অনুষ্ঠিত হয়। জেলার বাইরে থেকেও শত শত মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন।

সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত

বরিশাল: 

দেশ ও জাতির শান্তি কামনার মধ্য দিয়ে বরিশালে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় বরিশাল কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোরবানির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে বরিশাল ২ আসনের সাংসদ অ্যাড. তালুকদার মো. ইউনুস, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবীব কামাল, বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম , জেলা প্রশাসক ড.গাজী মো.সাইফুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত

কক্সবাজার:

কক্সবাজারে সকাল ৮টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সালাউদ্দিন কাদেরী। জামাতে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক মো.আলী হোসেনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সমাজের নানা শ্রেণির মানুষ নামাজে অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া:

বেরী আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে-মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় শহরের কাজী পাড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথাছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সকাল সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় মসজিদ জেলা জামে মসজিদে। এতে ইমামতি করেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শামসুল হক।

কুষ্টিয়া:

কুষ্টিয়ার পৃথক স্থানে ঈদের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার সকাল ৮টায় কুষ্টিয়া কোর্টপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন মাহবুব উল আলম হানিফ। কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ প্রায় ২০ হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজে অংশ নেন। সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মহারাজপুর-গোলাপনগর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নাটোর:

নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঈদের নামাজ আদায় করেন। সকাল ৭টায় নাটোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।

রংপুর:

রংপুরে ঈদের প্রধান জামাত রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মাঠে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। নামাজে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, পল্লী উন্নয়ন ও সমাবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাংগা সিটি মেয়র শষরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুর উন নবী, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ জেলা প্রশাসক রাহাত আনোয়ারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।

শেরপুর:

শেরপুর জেলার ৫টি উপজেলার ৪৬০টি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায় শহীদ দারোগ আলী পৌর পার্ক ঈদগাহ মাঠে। এতে ইমামতি মাওলানা সিদ্দিকুর রহমান।

সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত

নীলফামারী:

নীলফামারীর ছয় উপজেলা ও চার পৌরসভা, ৬০টি ইউনিয়নের ৬০০ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা ১৫ মিনিটে নীলফামারীর কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা:

ভারী বর্ষণের কারণে এবারও খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮ টায় মহানগরীর টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সার্কিট হাউজ ঈদগাহ ময়দান প্রস্তুত সম্পন্ন হলেও গতকাল দুপুরে ৬৯ মিলিমিটার বৃষ্টির কারণে সার্কিট হাউজ মাঠে পানি জমে যায়। এ কারণে এখানে ঈদের জামাত হয়নি। মহানগরীর টাউন জামে মসজিদে খুলনার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে ঈদের জামাত অনুষ্ঠিত

মৌলভীবাজার:

বৃষ্টি উপক্ষো করে মৌলভীবাজারের বিভিন্ন ঈদগাহে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। হযরত শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহ ময়দানে মৌলভীবাজার পৌরসভা আয়োজিত তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ এমপি ও পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু শ্রীমঙ্গল থানা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

আরও পড়ুন শোলাকিয়ায় মুসল্লি ও নিরাপত্তাকর্মী সমান-সমান

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম