‘চিরতরে ফুরিয়ে গেছে ঈদ’

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২১

নিখোঁজ স্বামী আজিম উদ্দীনের ছবি হাতে পারভীন আক্তার

‘আমার জীবন থেকে চিরতরে ফুরিয়ে গেছে ঈদ। উদ্ধারকর্মীরা আমাকে বলেছেন, স্বামীর লাশ পাওয়া গেলে আমাকে দেখাবেন। স্বামীকে জীবিত অথবা মৃত দেখার জন্য এখানে বসে আছি শনিবার থেকে।’ ঈদের পরের দিন টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপে নিখোঁজ স্বামীকে খুঁজতে এসে এ মন্তব্য করেছেন পারভীন আক্তার।

তিনি বলেন,‘শনিবার থেকে খাবার খেয়েছি কিনা মনে নেই। ঈদের দিন রাতে গুড়া মাছ দিয়ে এক প্লেট ভাত খেয়েছি, তবে শুধু বাঁচার জন্য খাওয়া।’

পারভীনের স্বামী আজিম উদ্দিন (৩৬)টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় সহকারী পেইন্টিং অপারেটর হিসেবে কাজ করতেন।তার বাড়ি মাগুরা জেলা সদরের ছনপুর গ্রামে।

পারভীন আক্তার বলেন,‘ঈদের দিন মঙ্গলবারও কয়েকজন লোক উদ্ধারের কাজ করেছেন। আমার পরিবারের লোকজন সেখানে ছিল, কিন্তু স্বামীর খোঁজ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত খোঁজ পাইনি।’

তিনি বলেন,‘শনিবার ভোরে পৌনে ৬টার দিকে বাসা থেকে আমার স্বামী বের হয়েছিলেন। কিছুক্ষণ পরই শুনি আগুন লাগার খবর। প্রথমে কারখানা,পরে টঙ্গী হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ, কুর্মিটোলা হাসপাতাল, আবেদা মেমোরিয়াল হাসপাতাল ও শেষে আবার টঙ্গী হাসপাতাল ঘুরে কোথাও আমার স্বামীকে পাইনি।’ তিনি জানান,বিয়ে হয়েছে ১১ বছর,তাদের কোনও সন্তান নেই।

উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি আংশিক ধসে পড়ে। বুধবার পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জন।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম