পুঁজির অভাবে চামড়া ক্রয়ে বিপাকে ব্যবসায়ীরা

দিনাজপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৭


পুঁজির অভাবে চামড়া ক্রয়ে বিপাকে ব্যবসায়ীরা

কোরবানির পশুর চামড়া ক্রয় নিয়ে বিপাকে পড়েছেন দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, এবারে চামড়ার যে মূল্য নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে বেশি দামে চামড়া কিনতে হচ্ছে। আর চামড়ার বড় ব্যবসায়ীরা বলছেন,গত বছরের বকেয়া প্রায় ১৫ কোটি টাকা এখনও পরিশোধ করেননি ট্যানারি মালিকরা। ফলে পুঁজির অভাবে এ বছর তারা বেশি চামড়া কিনতে পারছেন না। এতে করে চামড়া শিল্প ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন তারা।

উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুরের রামনগর। এখানে রামনগরের চামড়া বাজারে দিনাজপুর জেলাসহ পাশের ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার চামড়া বেচা-কেনা হয়। প্রায় দুই শতাধিক ব্যবসায়ী রয়েছেন, যারা চামড়া কেনার পর ট্যানারিতে সরবরাহ করেন। প্রতিবছর এখানে প্রায় ৭০-৭৫ হাজার পিচ গরু ও ৪০-৫০ হাজার পিচ ছাগলের চামড়া বেচাকেনা হয় । এর মধ্যে শুধুমাত্র কোরবানির সময়েই এই বাজারে প্রায় ৪০ হাজার পিচ গরুর চামড় ও ২৫ হাজার পিচ ছাগলের চামড়া বেচাকেনা হয়।

তবে গত বছরের চেয়ে এবার বেচাকেো হয়েছে অনেক কম। চামড়ার বাজারে গিয়ে দেখা যায়, অনেক ব্যবসায়ীই চামড়া কিনছেন না। গত বছর যে চামড়া ২ হাজার থেকে ২৫শ’ টাকায় বিক্রি হয়েছে,ক্রেতারা এবার তার দাম ১১শ’ থেকে ১২শ’ টাকার বেশি বলছেন না। একইভাবে গত বছরে যে খাসির চামড়া ১৫০ থেকে ২শ’ টাকায় বিক্রি হয়েছে, এবারে তা বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়।

চামড়া ব্যবসায়ীরা জানান,চলতি বছরে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৪০ টাকা এবং খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ টাকা ফুট নির্ধারণ করে দিয়েছে।

তাদের অভিযোগ, এবারে যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু লবণ ছাড়াই এই দামের চেয়ে বেশি দামে চামড়া কিনতে হচ্ছে। এছাড়া জেলার প্রায় ২০০ চামড়া ব্যবসায়ী ঢাকা ও নাটোরের আড়তদার ও ট্যানারি মালিকদের কাছে গত বছরের বকেয়া ১৫ কোটি টাকা পাবেন। এ টাকা না পাওয়ায় কোরবানির চামড়া কেনার ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ও ফড়িয়াদের মাঝে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মৌসুমি চামড়া ব্যবসায়ী সফিকুল ইসলাম ও সেলিম জানান, ‘যেভাবে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে তাতে করে গত বছরের তুলনায় প্রতিটি চামড়ার দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। এরপরেও বেশি দামে চামড়া কিনে লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা।  তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের মতামত ও বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে চামড়ার মূল্য নির্ধারণ করা উচিত।’

ট্যানারিগুলোতে চামড়া সরবরাহকারী সাইফুল ইসলাম জানান, ‘ট্যানারি মালিকদের কাছে এ  এলাকার ব্যবসায়ীদের ১৫ কোটি টাকা পাওনা রয়েছে। তিনি নিজেও পাবেন প্রায় ৪০ লাখ টাকা। ফলে এবার পুঁজির ঘাটতিতে পড়েছেন ব্যবসায়ীরা। একারণে বাড়তি পুঁজি খাটিয়ে অনিশ্চয়তায় পড়তে চান না কেউই।’

চামড়া ব্যবসায়ী তোসাদ্দেক হোসেন অভিযোগ করে বলেন, ‘আড়ৎদারদের এ ধরনের আচরণের জন্য চামড়া শিল্প ধ্বংসের মুখে পড়েছে। আবার মৌসুমি ব্যবসায়ীদের উৎপাতে সমস্যায় পড়েছেন তারা।

দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আখতার আজিজ জানান, ‘চলতি বছরে চামড়ার যে মূল্য নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে চামড়ার মূল্য অনেক বেশি। তাছাড়া মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার মূল্য বাড়িয়ে দিয়েছেন।’ তিনি অভিযোগ করেন, ‘পাওনার ১৫ কোটি টাকার মধ্যে ট্যানারি মালিকরা মাত্র ১০ থেকে ২০ শতাংশ বকেয়া মূল্য পরিশোধ করেছেন। এভাবে চলতে থাকলে চামড়া শিল্পের ক্ষতি হতে পারে।’

এপিএইচ/  

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম