প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ০৩:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ০৩:০৬

গ্রেফতারের প্রতীকী ছবি ফেনীর সোনাগাজীতে পরকিয়া প্রেমের অভিযোগ এনে এক গৃহবধুর চুল কেটে এবং এক যুবকের মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগে স্থানীয় চরদরবেশ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

রবিবার ভোরে ফেনী শহরের ডাক্তার পাড়াস্থ শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ইউপি চেয়ারম্যানকে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন।’

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চরশাহাভিকারী গ্রামের প্রবাসী মো. ইসমাইলের স্ত্রী গৃহবধু ছকিনা আক্তার লাভলি একই গ্রামের বলি বাড়ির শাহাব উদ্দিনের ছেলে আমিনকে টাকা ধার দেয়। বিষয়টি গ্রামের কিছু বখাটে জানতে পেরে পরকীয়া প্রেম চলছে বলে আমিনের কাছে চাঁদা দাবি করে। আমিন তাদের চাহিদামতো চাঁদা দিতে অস্বীকার করলে বখাটেরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। শুক্রবার লাভলি আমিনের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বখাটেরা তাদের দু'জনকে আটক করে মারধর করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ভুট্টুকে জানালে সে ঘটনাস্থলে এসে বিচারের নামে গৃহবধুর মাথার ছুল কেটে এবং আমিনের মাথা ন্যাড়া করে, জুতার মালা পরিয়ে, কান ধরে উঠবস করিয়ে গ্রাম ঘুরানোর আদেশ দেয়।

এ ঘটনায় নুরুল ইসলাম ভুট্টুকে আসামি করে ছকিনা আক্তার লাভলী ও আমিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় গত শনিবার রাতে পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে রবিবার ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম