গোপালগঞ্জে বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৩৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৩১

দুর্ঘটনা গোপালগঞ্জে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং ৪ যাত্রী আহত হয়েছেন। রবিবার বিকেল ৫ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের আজিম চৌধুরীর স্ত্রী কল্পনা বেগম (৪০) ও ইজিবাইক চালক। তবে ইজি বাইক চালকের নাম পরিচয় পুলিশ জানাতে পরেনি।

মারাত্মক আহত  হয়েছেন- নিহত কল্পনা বেগমের স্বামী আজিম চৌধুরী (৫০), তার দুই মেয়ে নুরন্নাহার (১৫) ও লামিয়া (৯) এবং টুঙ্গিপাড়া উপজেলার মধুখালী গ্রামের আব্দুল হাকিম শেখ (৮৫)। আহতদের গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আজিম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি খুলনা এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে চাকরি করি। ঈদের ছুটি শেষে পরিবারের সদস্যদের নিয়ে খুলনা ফিরছিলাম।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ‘বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা  ঢাকাগামী কমফোর্ট লাইনের একটি বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ২ জন মারা যায় ও অপর ৪ জন আহত হয়। নিহত ১ জনের নাম পরিচয় পাওয়া গেছে। কিন্তু অপর নিহত ইজি বাইক চালকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক